নবীর পরে কোনো নবী নেই। যারা এটা মানবে না তারা ইসলাম থেকে বের হয়ে যাবে; আর যারা তাদের মানবে তারাও ইসলাম থেকে বের হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী।
শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত সম্মিলিত পরিষদের মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাওলানা মাহমুদ মাদানী বলেন, অনেক বিষয়ে সমঝোতা করা গেলেও আকিদার বিষয়ে কোনো সমঝোতা সম্ভব নয়। বিশেষ করে আকিদা যখন রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আসে, তখন সমঝোতার প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো গ্রামে গ্রামে প্রত্যেকের কাছে পৌঁছা। খতমে নবুওয়ত রক্ষা করা। আমরা খতমে নবুওয়াত সংরক্ষণে কাজ করবো। ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা মহান আল্লাহর ক্ষমা প্রাপ্ত হবো।
উল্লেখ্য, মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।
